২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> সিটিজেন এ্যাগেনিস্ট করাপশন (সিএসি) আয়োজিত ১ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে শ্রমিক দিবসের আলোচনা সভা শেষে বিষয়ভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোঃ আশরাফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবু ইউসুফ।প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯০ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। এর পুরো সময়েই তিনি শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে কুলি শ্রমিক, রিক্সা শ্রমিক, হকারসহ ইনফরমাল সেক্টরে শ্রমিকদের জীবনযুদ্ধ ও বাস্তবতা নিয়ে তার কলম সদা সোচ্চার। এসব মানুষকে নিয়ে তার বেশ কয়েকটি রিপোর্ট সারাদেশে প্রশংসিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি এস এম জহিরুল ইসলাম একজন সফল সংগঠক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য ও মফস্বল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এস এম জহিরুল ইসলাম মুলাদী সমিতি ঢাকা ও আলোকিত মুলাদীর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর বরিশাল কালচারাল ফোরাম’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার শুরু থেকে এযাবৎ বিভিন্ন জাতীয় সাপ্তাহিক, দৈনিক ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সিএসি অ্যাওয়ার্ড পাওয়ায় বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব শামছুল আলম, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সত্তার খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী, দৈনিক গণবার্তার সম্পাদক মোঃ শাহিন হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র সভাপতি আলী আশরাফ আখন্দ অন্যতম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page