১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঁশখালী(চট্টগ্রাম)সংবাদদাতা >>> চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের মাদক ব্যবসার অভিযোগের সত্যতা পেয়ে মোস্তাক আহমদ (৫১) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার দুর্গম উপকূলীয় অঞ্চল ছোট ছনুয়া ইউনিয়নের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মোস্তাক ওই এলাকারই বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমদ ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় একটি মুদির ঝুপড়ি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। লোকচক্ষুর অন্তরালে তার এই কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল দীর্ঘ দুর্গম পথ পায়ে হেঁটে ওই ঝুপড়ি দোকানে পৌঁছায়। তবে অভিযানের আগাম খবর পেয়ে মোস্তাক সেখান থেকে সটকে পড়েন। এরপর পুরো এলাকায় চিরুনি অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর ছোট ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজীর বাজার থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টির বেশি গাঁজার পুঁটুলি উদ্ধার করা হয়।আটকের পর স্থানীয়দের সাক্ষ্য ও সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অপরাধ স্বীকার করায় মোস্তাক আহমদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক ব্যবসায়ী মোস্তাক গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page