২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের এক মিলনমেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, লায়ন আতিকুর রহমান আজাদ ফরহাদ, খাইরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অর্ধ শতাধিক সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন।সভায় ৩ মে গণমাধ্যম দিবস উদযাপন, সংগঠনের ১০ বছর পূর্তি উৎসব উদযাপন, ডিসেম্বরে কার্যকরী কমিটির নির্বাচন, স্মরনিকা প্রকাশ বিষয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত সকলের জন্য সংগঠনের লগো প্রিন্টেড কফি মগ ও দুপরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি ও এসএম টিভি২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবু মুসা।পরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। মিলনমেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং একে অপরের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page