১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ সাতকানিয়ার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পরিবেশ সংরক্ষণ ও এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।শনিবার (২৫ এপ্রিল) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।সাংসদ জসিম উদ্দীন আহমদ সাফ জানিয়ে দেন, এলাকার খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোনোভাবেই ফসলি জমির মাটি কাটা যাবে না। যারা অবৈধভাবে মাটিকাটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া কৃষকদের কল্যাণে উপজেলাজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।সভায় এমপি জসিম উদ্দীন এলাকার অবকাঠামোগত উন্নয়নের বেশ কিছু সুখবর দেন:মহাসড়ক উন্নয়ন: আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।সাতকানিয়া অংশে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এলাকার উন্নয়ন কাজ তদারকি ও সুষম বণ্টন নিশ্চিত করতে ৩২ সদস্যবিশিষ্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘উন্নয়ন কমিটি’ গঠনের ঘোষণা দেন তিনি।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সংসদ সদস্যের এই সময়োপযোগী ঘোষণাগুলো বাস্তবায়িত হলে সাতকানিয়া একটি পরিবেশবান্ধব ও উন্নত মডেল উপজেলায় পরিণত হবে। প্রশাসনের পক্ষ থেকে এসব উদ্যোগ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page