মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।। টাঙ্গাইলের সখিপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধক্যান বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে সার এবং ৩৬০ জন খামারির প্রতিজনকে দুধ পরিবহনের জন্য দুইটি করে ক্যান বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খান।এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।উপজেলার অন্যান্য কর্মকর্তা – কর্মচারিবৃন্দ,বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,উপকরণ নিতে আসা বিভিন্ন পর্যায়ের খামারি এবং কৃষক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য