২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি। জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধলঘাট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফজল কাদেরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, মহেশখালীর উত্তর মহুরীঘোনা এলাকায় ফজল কাদের অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত ফজল কাদের এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়:তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।সাজা ঘোষণার পর থেকেই সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা ও অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, ফজল কাদের একজন পেশাদার অপরাধী এবং মহেশখালীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও যোগ করেন,কক্সবাজার জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত অপরাধীদের নির্মূলে র‌্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজইল্যা ডাকাত গ্রেফতার হওয়ায় মহেশখালী উপকূলীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তার সহযোগী ও অন্যান্য পলাতক আসামিদের ধরতেও অভিযান জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড
সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা
পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি।
জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

You cannot copy content of this page