১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি
আন্তর্জাতিক:
যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি?
     
             

লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। লোহাগাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অদক্ষতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নস্থ ‘লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল’-এর নতুন ভবনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।মৃত নবজাতকের মা মাইমুনা বেগম (৪৫) উপজেলার চুনতী ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার আহমেদ মঈন উদ্দিনের স্ত্রী।পরিবারের সদস্যরা জানান, গর্ভাবস্থার শুরু থেকেই মাইমুনা বেগম ডা. তাহমিনা আক্তার তুরিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে ওই চিকিৎসকের পরামর্শে সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, ডেলিভারির সময় ডা. তুরিনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাসপাতালে আসেননি।মাইমুনা বেগমের দেবর আরফাতুল ইসলাম অভিযোগ করে বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও চিকিৎসকের চরম অবহেলায় আমাদের নবজাতকটি মারা গেছে। ডা. তুরিন আসার কথা দিলেও শেষ পর্যন্ত আসেননি। তার বদলে হাসপাতাল কর্তৃপক্ষ এমন একজনকে দিয়ে ডেলিভারি করিয়েছে, যার পরিচয় আমরা জানি না। তিনি চিকিৎসক নাকি নার্স, তাও গোপন রাখা হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, সারারাত প্রসব যন্ত্রণার পর শুক্রবার সকালে মাইমুনা বেগম একটি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, অদক্ষ লোক দিয়ে ডেলিভারি করানোর কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।অভিযোগের বিষয়ে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মোবাইল মোবাইলে কথা রাজি হননি।ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,একটি নবজাতকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং চিকিৎসায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page