১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাস আল্লাহ ধবনিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,আহত ৭০ জন। শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা সাতকানিয়ায় সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ শুরু বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কক্সবাজারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার মূলহোতা ৪ বছর পর গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।।  কক্সবাজার সদর থানা এলাকার চাঞ্চল্যকর এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ও দীর্ঘ চার বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত অপরাধী মো. সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। আজ শুক্রবার সকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল আজ বেলা ১০:৪৫ ঘটিকায় কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাহিনীটি। গ্রেফতারকৃত সাজ্জাদ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার মো. ছাদেকের ছেলে।ঘটনার বিবরণ অনুযায়ী, বিগত ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখে কক্সবাজার সদর থানায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই মূলহোতা সাজ্জাদ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও সে দীর্ঘ সময় পলাতক ছিল।র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান,ধর্ষণ মামলার এই মূলহোতা দীর্ঘ সময় ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। দীর্ঘ চার বছর পর মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page