১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি
আন্তর্জাতিক:
যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি?
     
             

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি সংবাদদাতা খাগড়াছড়ি।। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই দৃঢ় অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির পানছড়িতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন,একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনের প্রাথমিক শর্তই হলো সঠিক পুষ্টি নিশ্চিত করা। আমাদের মূল লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছে পুষ্টির সঠিক বার্তা পৌঁছে দেওয়া। জনসচেতনতা বৃদ্ধির এই মাঠ পর্যায়ের কর্মসূচিগুলো একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে মাইলফলক হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,মিনাক্ষী চাকমা, কনসালট্যান্ট (গাইনি), পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।আঃ ছালাম, উপজেলা কৃষি অফিসার।
আঃ গনি, উপজেলা শিক্ষা অফিসার।
বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করা এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির অপরিহার্যতা তুলে ধরেন। বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের যত্নে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল পর্যন্ত মাঠ পর্যায়ে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,উঠান বৈঠক: সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টির সুফল ও তথ্য পৌঁছে দিতে বিভিন্ন পাড়া-মহল্লায় আয়োজন করা হবে উঠান বৈঠক।

গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ এবং শিশুদের সম্পূরক খাদ্য প্রস্তুত ও খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া। লিফলেট বিতরণ, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা।

সভাপতির বক্তব্যে ডা. অনুতোষ চাকমা বলেন, কেবল খাদ্য গ্রহণ করলেই হবে না, বরং পুষ্টির সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। আমরা যদি তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তবেই একটি সুস্থ-সবল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো উপজেলায় এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page