২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল পেকুয়ায় ইয়াবাসহ এক যুবক আটক, ১ মাসের কারাদণ্ড মেসির গোল ও অ্যাসিস্টের দিনেও জয়হীন ইন্টার মিয়ামি এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা দেশে ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী কিংবদন্তি আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে এ আর রহমানের গানে শাহরুখ খান কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত ও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
আন্তর্জাতিক:
সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর
     
             

খাগড়াছড়ি পানছড়িতে অসুস্থ নারীর চিকিৎসা সেবায় এগিয়ে এলো পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খাগড়াছড়ি ​পানছড়ি প্রতিনিধিঃমোঃ নূর হোসাইন বাবু >>> খাগড়াছড়ি পানছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে এক অসুস্থ ও অসহায় নারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।অদ্য ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা মোছাঃ হামিদা খাতুনকে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য এই নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে ৩ বিজিবি। মোছাঃ হামিদা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি অবগত হওয়ার পর মানবিক বিবেচনায় তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।​এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “বিজিবি সবসময়ই সীমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি সাধারণ মানুষের বন্ধু হিসেবে কাজ করে। স্থানীয় জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য যে, পানছড়ি ব্যাটালিয়ন নিয়মিতভাবে দুর্গম এলাকার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ এবং দুস্থদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page