মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২ এপ্রিল (বুধবার) উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নছিম উদ্দিন ও আলমগীর নামে আরও দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা নছিম উদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আটককৃত সুরজ আলীর নামে নিয়মিত মামলা রুজু করার আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।


মন্তব্য