২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাদের বিচার দাবি করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।২১ এপ্রিল(বুধবার) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে দেওয়া ওই স্মারকলিপিতে কলেজ ক্যাম্পাসে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের এনে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে। অথচ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি অভিযোগ করেন, “পুলিশের সামনেই হামলা হয়েছে, কিন্তু তারা নীরব ছিল—এটি গুরুতর দায়িত্বহীনতা।”তিনি আরও বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে যেসব পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে,- হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি।এর আগে ২০ এপ্রিল(মঙ্গলবার) বিকালে সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। শিবিরের দাবি, তাদের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাসে আঁকা একটি গ্রাফিতি ঘিরে। ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ওই গ্রাফিতির অংশবিশেষ পরিবর্তন করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।সাদিক কায়েম বলেন, “আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও পেশীশক্তির রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এখন বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চান বলেও জানান তিনি।এদিকে, আহতদের দেখতে আজ ২১ এপ্রিল(বুধবার) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে যান সাদিক কায়েম। পাশাপাশি হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল

You cannot copy content of this page