২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি প্রতিনিধিঃমোঃ নূর হোসাইন বাবু >>> পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি (ওটি) দীর্ঘ দুই যুগ ধরে অচল হয়ে পড়ে আছে। ২০০৪ সাল থেকে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জামের অভাবে বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ সেবাটি আজও চালু করা সম্ভব হয়নি। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন এমন সাধারণ রোগীদের একমাত্র ভরসা এখন জেলা সদর হাসপাতাল।দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অপারেশন থিয়েটারটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নবিত্ত মানুষ ও গর্ভবতী নারীরা। জরুরি সিজারিয়ান অপারেশন বা অন্য কোনো অস্ত্রোপচারের জন্য রোগীদের প্রায় ২৫ কিলোমিটার দূরে জেলা সদরে যেতে হয়। এতে যাতায়াত খরচ যেমন বাড়ছে, তেমনি অনেক ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে।হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে গাইনি ও অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট থাকলেও একটি পূর্ণাঙ্গ ‘প্রশিক্ষিত টিম’ এবং আধুনিক ওটি লাইটসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সেবা দেওয়া যাচ্ছে না।গাইনি কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা জানান, ২০০৪ সালের পর থেকে এখানে অপারেশন বন্ধ। দীর্ঘ সময়ের অব্যবস্থাপনার কারণে অনেক যন্ত্রপাতিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ডা. তারিকুল ইসলাম তারেক জানান, বর্তমান যন্ত্রপাতিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হলেও একটি পূর্ণাঙ্গ সেটআপ ছাড়া অপারেশন শুরু করা ঝুঁকিপূর্ণ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন “দীর্ঘদিন জনবল ও যন্ত্রপাতির সংকটে এটি বন্ধ রয়েছে। আমরা দ্রুত সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তবে এখনো তা চালুর মতো অবস্থায় পৌঁছানো সম্ভব হয়নি।স্থানীয় সচেতন মহলের মতে, কাগজে-কলমে আশ্বাস থাকলেও বাস্তবে পানছড়ির মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। দ্রুততম সময়ের মধ্যে এই অপারেশন থিয়েটারটি সচল করে সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page