২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের কাছে হার: অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন কিংবদন্তি ব্রায়ান লারা হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ! নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সখিপুরে দুই যুবকের কারাদণ্ড রাখাইনের আরকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলেকে ফেরত আনলো টেকনাফ বিজিবি রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অবকাঠামো তৈরির উদ্যোগ মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাথের ‘ডিটেকটিভ’: প্রবাসে বাংলা নাটকের জয়জয়কার সাইফ আলী খানের জন্মদিনে কারিনার রোমান্টিক বার্তা ও বিশেষ ফটো ডাম্প
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নগরের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ‘সি হার্ট’ গোডাউনে এ অভিযান পরিচালিত হয়।জানা গেছে, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অবৈধ জাল মজুদ করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।অভিযান শেষে জব্দ করা জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page