১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটতে ফোনালাপ ‘কাটছাঁট’ করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল)গেল রাত ১২টা ৫ মিনিটে ‘Saviour of Chattogram’ নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে একটি কল রেকর্ড ছড়িয়ে দেওয়া হয়। ওই রেকর্ডে স্থানীয় বিএনপি নেতা রাশেদ খান তার এক সহযোগীর সাথে আলাপকালে ইউএনও ও ওসির বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ করছেন-এমনটি শোনা যায়। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট সকলেই এটিকে ‘ষড়যন্ত্রমূলক’ এবং ভুয়া’ বলে দাবি করেছেন।ঘটনার পর বিএনপি নেতা রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে জানান, একটি কুচক্রী মহল আমার ফোনালাপ কাটছাঁট করে নোংরা স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভয়েসে ইউএনও এবং ওসি মহোদয়ের নামে যে অংশটুকু শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ এডিট করা। প্রকৃত কথোপকথনে উনাদের কোনো সম্পৃক্ততা নেই। আমার কথাকে খণ্ড-বিখণ্ড করে সংযোজন-বিয়োজন করা হয়েছে। আমি এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,আমাদের স্বচ্ছ কার্যক্রম ও অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই এই অপপ্রচার । রেকর্ডিং এর কোথাও উপজেলা প্রশাসন সুবিধা নিয়েছে এমন কিছুই বলতে শোনা না গেলেও ইউএনও এর ছবি এডিট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে,যদি প্রশাসন টাকা নিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে অভিযান কেন চালানো হলো? মূলত সুবিধা নিতে না পেরে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে এবং পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলবেই। কোনো অপশক্তিই আমাদের নৈতিক দায়িত্ব থেকে সরাতে পারবে না।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, ভাইরাল হওয়া কল রেকর্ডটি আমরা পরীক্ষা করে দেখেছি, এটি সম্পূর্ণ এডিট করা। অনৈতিক সুবিধা না পেয়ে তারা গুজব ছড়াচ্ছে। যে আইডি থেকে এই অপপ্রচার চালানো হয়েছে, তাকে শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে প্রশাসনের বিরুদ্ধে এমন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে সাতকানিয়ায় পাহাড় কাটা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইউএনও ও ওসির কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,প্রশাসন যখন ভালো কাজ করে, তখন একটি মহল তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। আমরা প্রশাসনের এই সৎ ও সাহসী পদক্ষেপের সাথে আছি।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সাইবার অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ
নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম।
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।

You cannot copy content of this page