১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামে বিদ্যুৎ সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। জ্বালানি সংকট ও একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন কমে গিয়ে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। সর্বশেষ হিসাবে, ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় ১ হাজার ৪৩২ দশমিক ৭৩ মেগাওয়াটে, বিপরীতে সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৪৭০ মেগাওয়াট। তবে উৎপাদন ঘাটতি, গ্রিড ব্যবস্থাপনা ও জ্বালানি সংকটের প্রভাবে কার্যকর লোডশেডিং ২৫০ থেকে ২৮০ মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করছে।সকাল ১১টার হিসাবে চাহিদা ছিল ১ হাজার ৩৮৪ মেগাওয়াট, যেখানে সরবরাহ ছিল ১ হাজার ৯৫ দশমিক ৯৬ মেগাওয়াট। অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে সরবরাহ বাড়লেও সামগ্রিক ঘাটতি কমছে না। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চাপ ও অভ্যন্তরীণ উৎপাদন সংকট মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।বিদ্যুৎ সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে জ্বালানি ঘাটতি। গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্যাসচালিত একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ২৮টি কেন্দ্রের মধ্যে অন্তত ৬টি কেন্দ্র বর্তমানে বন্ধ।কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ২, ৩ ও ৫ বন্ধ রয়েছে। এছাড়া রাউজান-১ ও রাউজান-২—দুটি বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে নেই। জুডিয়াকের কেন্দ্রটিও বন্ধ থাকায় উৎপাদন সক্ষমতা আরও কমে গেছে।সচল কেন্দ্রগুলোর অনেকগুলোই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। যেমন—এনলিমা কেন্দ্রের উৎপাদন সকালে ১০০ মেগাওয়াট থাকলেও সন্ধ্যায় তা নেমে আসে মাত্র ১৭ মেগাওয়াটে। আনোয়ারা ইউনাইটেড, বিআর পাওয়ার, এনার্জিপ্যাকসহ বেশ কয়েকটি কেন্দ্র আংশিক সক্ষমতায় চলছে।অন্যদিকে, মাতারবাড়ি, শিকলবাহা ও বাঁশখালীর এস আলম কেন্দ্র থেকে উল্লেখযোগ্য উৎপাদন হলেও তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়।ঘন ঘন লোডশেডিংয়ে নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। চকবাজার, পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, কাতালগঞ্জ, বাকলিয়া, টেরিবাজারসহ বিভিন্ন এলাকায় দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা।ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওয়াসার পানি সরবরাহেও বিঘ্ন ঘটছে, ফলে অনেকেই পানি সংকটে পড়ছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।রাতের বেলায় লোডশেডিং আরও কষ্টদায়ক হয়ে উঠছে, কারণ এ সময় গরমের তীব্রতা বেশি থাকায় বিশ্রাম ও ঘুম ব্যাহত হচ্ছে।জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। কিন্তু বর্তমান জ্বালানি সংকট অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। সরকার ইতোমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমানো এবং শপিং মল দ্রুত বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে।চট্টগ্রাম পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এবং বন্ধ কেন্দ্রগুলো চালু না হলে লোডশেডিং কমার সম্ভাবনা কম। বরং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page