৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় গভীর রাতে ইউএনও’র অভিযান ২ ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকায় কৃষি জমি ও পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুরু হয়ে শুক্রবার আড়াইটা পর্যন্ত চলা এই অভিযানে দুটি ডাম্পার জব্দসহ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছদাহা মৌলভীর দোকান এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।অভিযান চলাকালীন মাটির ট্রাক চলাচলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং সড়ক আইন লঙ্ঘনের দায়ে দুটি ডাম্পার জব্দ করা হয়। পরে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিটি ডাম্পারের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ডাম্পার চালক ও তাদের সহযোগীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,অবৈধভাবে কৃষি জমি ও পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। রাতের আঁধারে যারা সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।দীর্ঘদিন ধরে পশ্চিম সাতকানিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় নির্বিচারে কৃষি জমি এবং সরকারি পাহাড় কাটার মহোৎসব চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, অভিযানের সংবাদ পাওয়ার আগেই সিন্ডিকেটের সদস্যরা সটকে পড়ে। স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,শুধু জরিমানা করলেই হবে না, পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে যাতে আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা পায়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাটি পাচার ও পাহাড় কাটার মূল হোতাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং নিয়মিত টহলের মাধ্যমে তাদের প্রতিরোধ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page