১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় রহমানিয়া দরবার শরীফের ২৫তম বার্ষিকী ও দস্তরবন্দী সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় হযরত শাহ সুফি আবদুর রহমান ফকির (রহ.)-এর ২৫তম বার্ষিক ফাতেহা শরীফ এবং হেফজখানা থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ি প্রদান) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই মাহফিলের সমাপ্তি ঘটে।রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। মাদ্রাসার সভাপতি রিদুওয়ানুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও দস্তরবন্দী প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন,দীর্ঘ সাধনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কোমলমতি শিশুরা পবিত্র কোরআন হৃদয়ে ধারণ করেছে। এই অর্জন শুধু পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য গর্বের। নৈতিক ও মানবিক সমাজ গঠনে এই হাফেজদের ভূমিকা হবে অপরিসীম।প্রধান বক্তার বক্তব্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, কোরআনের হাফেজ হওয়া যেমন সৌভাগ্যের, তেমনি এটি বড় একটি দায়িত্ব। তিনি হাফেজদের সঠিক আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামের প্রকৃত আলো সমাজে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন,কুরআনের হাফেজরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনে তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি দরবার শরীফ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।রহমানিয়া দরবার শরীফের শাহজাদা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাহেদ হোসাইন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page