১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ।। তুরস্কের কাছে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে রাজধানী কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন তিনি।উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভেনির ছেলে ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তুরস্কের বিরুদ্ধে এসব বিতর্কিত অভিযোগ ও দাবি তোলেন।কাইনেরুগাবার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডা যে অবদান রাখছে, তার যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। এই অবদানের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উগান্ডার অধিকার বলে তিনি মনে করেন।তিনি অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ার বিভিন্ন অবকাঠামো প্রকল্প, বিশেষ করে মোগাদিশু বন্দর ও বিমানবন্দর থেকে বিপুল মুনাফা অর্জন করছে। কিন্তু সেই তুলনায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা দেশগুলো অবহেলিত।রাজনৈতিক ও আর্থিক দাবির পাশাপাশি তিনি তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারী’কে বিয়ে করার অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছেন।কূটনৈতিক আল্টিমেটাম: দাবি মানার জন্য তিনি ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় তুরস্কের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি।উগান্ডার প্রেসিডেন্টপুত্র কাইনেরুগাবা এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। তবে একজন সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের সরাসরি হুমকি ও শর্ত আরোপের ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বা কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ

You cannot copy content of this page