১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় সুলতান মাহমুদ আরজু (৩০) নামক এক যুবককে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তার স্ত্রী আসমাউল হুসনাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যবর্তী কোনো এক সময়ে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া এলাকার একটি ভাড়া বাসায় সুলতান মাহমুদ আরজুর রহস্যজনক মৃত্যু হয়। সে সময় পুলিশ একটি অপমৃত্যু মামলা (নং-২১/২৫) দায়ের করেছিল। তবে দীর্ঘ তদন্ত ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে আসছিল।১২ এপ্রিল নিহতের ছোট ভাই ওয়াসেদ মোহাম্মদ সৌরভ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী আসমাউল হুসনা, শ্যালক মো. মিরাজ (২৫), শাশুড়ি আমেনা বেগম (৬০) এবং ফাতেমা আক্তার মুন্নীসহ (২৮) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। মামলা রুজু হওয়ার পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি আসমাউল হুসনাকে গ্রেফতার করেন।সাতকানিয়া থানা পুলিশ জানায়, বাদীর এজাহারের প্রেক্ষিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-১৫)। প্রাথমিক তদন্ত ও আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।নিহত সুলতান মাহমুদ আরজু চর খাগরিয়া মহাজন পাড়ার ওয়ারেছ আহমদের ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল, যা এখন হত্যা মামলার মাধ্যমে নতুন মোড় নিল।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনজুরুল হক বলেন,আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। প্রাথমিক তদন্ত ও বাদীর এজাহারের প্রেক্ষিতে আমরা মামলাটি গুরুত্বের সাথে গ্রহণ করেছি। প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে মামলাটি তদন্ত করছি যেন ভিকটিমের পরিবার ন্যায়বিচার পায়। অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page