৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদকদ্রব্যের ব্যবসা অবৈধ মাটির ব্যবসা জুয়া বরদাশত করা হবে না-ব্যারিস্টার খোকন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে চাটখিল কামিল মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা ও মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।চাটখিল কামিল মাদ্রাসা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয়। তিনি বলেন, “সবাই রাজনীতি করবে না, সবাই নেতা হবে না। যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তারাই রাজনীতিতে আসবে এবং নেতৃত্বে পৌঁছাবে। যারা শুধু ব্যবসা করতে চায়, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই।”শনিবার (১১ এপ্রিল) বিকেলে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ব্যারিস্টার খোকনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।বক্তব্যে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ মাটি ব্যবসা কিংবা থাইল্যান্ডি জুয়া—এসব কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। এমনকি জামায়াত বা অন্য কোনো দলের কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। এই আন্দোলনে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও ছাত্রদের কিছু দাবি পূরণ হয়েছে, তবে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের অনেক প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।”তিনি আরও উল্লেখ করেন, দেশের এই অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মাদ্রাসার শিক্ষক এডভোকেট দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল থানার ওসি মো. আবদুল মুন্নাফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সামছুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ।আরো বক্তব্য রাখেন আবুল হাসনাত মুহাম্মদ মর্তুজা, কামিল মাদরাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন পিন্টু, আলতাফ হোসেন, আরিফ হোসেন, উপাধ্যক্ষ বশির উল্যাহ, রিয়াজ খন্দকার, শাহরিয়ার নাফিজ শান্ত প্রমুখ।এ সময় শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও বিশেষ আশ্বাস প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page