১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রামে শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে ১১ দলের কর্মসূচি তীব্র আন্দোলনের হুশিয়ারি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা এবং তীব্র জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট, চট্টগ্রাম দক্ষিণ জেলা।রবিবার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেরানীহাট মোড় পর্যন্ত এই বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সাতকানিয়া লোহাগাড়া সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সমাবেশে বলেন,বর্তমান সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন-এই দুটি বিষয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে, তা বুঝতে হবে। বিএনপি যেখানে সংবিধান সংশোধনের কথা বলছে, আমরা সেখানে বলছি পূর্ণাঙ্গ সংস্কারের কথা। জনগণের রায়কে ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই।গত জুলাই বিপ্লবের চেতনায় ৩৩টি রাজনৈতিক দল যে জুলাই সনদ’ ঘোষণা করেছিল, দেশের ৭০ শতাংশ মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এই রায় কোনো নির্দিষ্ট জোট বা ১১ দলের নয় এই রায় বাংলার সাধারণ কৃষক, শ্রমিক এবং আপামর জনতার। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি জুলাই সনদের হুবহু বাস্তবায়ন না হয়,তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য বর্তমান প্রশাসনই দায়ী থাকবে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করুন।সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে জনগণের গণতান্ত্রিক অধিকারের সাথে তামাশা করছে। একইসাথে দেশে চলমান জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা অবিলম্বে জনগণের রায় মেনে নিয়ে জ্বালানি সংকট সমাধানের জোর দাবি জানান।চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, নায়েবে আমীর, নেজাম ইসলামি পার্টি, চট্টগ্রাম মহানগরী।মাওলানা নোমান, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা।জায়েদ হাসান চৌধুরী, আহবায়ক, এবি পার্টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা।মুহাম্মদ সিফাত, যুগ্ম আহবায়ক, এনসিপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা।লেয়াকত আলী চৌধুরী, সভাপতি, এলডিপি, লোহাগাড়া উপজেলা।মুহাম্মদ জাকারিয়া ও এডভোকেট আবু নাসের, এসিস্ট্যান্ট সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা।সমাবেশ শেষে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী এই আন্দোলন অব্যাহত থাকবে। মিছিলটি কেরানীহাট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page