৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিস্টা বার্ষিকী উপলক্ষে বিশাল র্্যালি।
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবকসহ আটক ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পাচারের অভিযোগে এক রোহিঙ্গা যুবকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত সরঞ্জাম উদ্ধার করা হয়: একটি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল (ইউগোস্লাভিয়া নির্মিত)।একটি অজ্ঞাত ধরনের পিস্তল। ৪২ রাউন্ড তাজা গুলি।আটককৃত ব্যক্তিরা হলেন-উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা মো. ফারুক (২১) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা নুরুল আলম (৩০)।বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা জানান, আয়াতুল্লাহ নামের এক ব্যক্তির নির্দেশে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তারা এই অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি সদরের একটি আবাসিক হোটেলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সময়মতো অভিযান চালানোয় এই পাচার প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির সংবাদ মাধ্যমকে বলেন,সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।বর্তমানে আটককৃত ব্যক্তিরা বিজিবির হেফাজতে রয়েছেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page