২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার ​সন্ত্রাসীদের ঘেরাও উপেক্ষা করে ১৪০০ রাউন্ড গুলি জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>> মোঃ নূর হোসাইন বাবু
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১০ এপ্রিল (শুক্রবার) রাতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।অভিযান ও উদ্ধার ৩বিজিবি
​ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী বড় ধরণের গোলাবারুদের চালান পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলম এর নেতৃত্বে একটি দল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহীকে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মিমি এসএমজি’র ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
​রুদ্ধশ্বাস পরিস্থিতি উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে বিওপিতে ফেরার পথে টহল দলটি এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। পথিমধ্যে প্রায় ১০০-১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি সদস্যদের চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। তবে বিজিবি সদস্যরা বিচলিত না হয়ে অসীম সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করেন। ঘটনার খবর পেয়ে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে অতিরিক্ত দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলের দিকে রওনা দিলে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
​কর্তৃপক্ষের বক্তব্য পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক এই সফল অভিযানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সন্ত্রাসীরা বর্তমানে চোরাচালানের জন্য নানা অভিনব পদ্ধতি ব্যবহার করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা বৃদ্ধির ফলে তাদের এসব অপচেষ্টা নসাৎ করে দেওয়া হচ্ছে।” সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ৩বিজিবি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page