২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

সখিপুরে নবজাতক কন্যা শিশু উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলিয়া চালা এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় আজ শনিবার একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। আজ শনিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম (৬৫)। ওই নবজাতক কন্যা শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে খোঁজাখুঁজি করতে করতে রাস্তার পাশের একটি ঝোপঝাড়ের ভেতর শিশুটিকে কাঁথায় মোড়ানো অবস্থায় আব্দুস সালাম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হয়।ওই নবজাতক কন্যা শিশুটি সম্ভবত সারা রাত্রি ঝোপ ঝাঁড়ের মধ্যে খোলা পরিবেশে পড়ে থাকার কারণে শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেওয়ার কারণে চিকিৎসার জন্য সখিপুর মা ও শিশু ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: শামসুল আলম বলেন, শিশুটির প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।সখিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক ওই কন্যা শিশুটি উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page