২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বিশ্বনাথে টিউবওয়েল নিয়ে বিরোধ: হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: রফিকুল ইসলাম সোহাগ।। সিলেটের বিশ্বনাথে মানবতার সেবায় স্থাপিত একটি গভীর টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পানির কল ব্যবহারে বাধা, মুরুব্বিদের ওপর হামলা এবং চ্যারিটি গ্রুপের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১০ এপ্রিল) নামাজের পর উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সোনাপুর গ্রামসহ আশপাশের শত শত মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’ ওই এলাকার ৬টি অসহায় পরিবারের জন্য একটি গভীর টিউবওয়েল স্থাপন করে। লিখিত চুক্তির মাধ্যমে পরিবারগুলোকে পানি ব্যবহারের অধিকার দেওয়া হলেও গ্রামের আব্দুল জালাল নামে এক ব্যক্তি তিনটি পরিবারকে পানি নিতে বাধা প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পানি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিলে আব্দুল জালাল দেশীয় অস্ত্রশস্ত্রসহ মুরুব্বিদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে নিজের অপরাধ আড়াল করতে তিনি সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতোওয়াল্লি ও চ্যারিটি গ্রুপের কোষাধ্যক্ষ আতাউর রহমানের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন: মানবিক কাজে বাধা: পানির অপর নাম জীবন। অসহায় মানুষের পানির অধিকার কেড়ে নেওয়া জঘন্য অপরাধ। সামাজিক ও ধর্মীয় নেতার বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।হামলার মূল হোতা ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত পানির অধিকার নিশ্চিত এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর
চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন
নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি
রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু
সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার

You cannot copy content of this page