১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ভোজ্যতেলের দাম বেশি রাখা ও অবৈধ মজুত পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জরিমানা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বাজারে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে বড় ধরনের অভিযান চালিয়েছে র‍্যাব-৮ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে তেলের বাজারে অস্থিতিশীলতা রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে কি না এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে কি না, তা যাচাই করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। অভিযান চলাকালে বগা বন্দর ও ফেরিঘাট এলাকার বিভিন্ন দোকানে তদারকি করা হয়। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখা এবং বেশি দামে বিক্রির অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪,৫০০ টাকা জরিমানা করা হয়। র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান নিয়মিত চলবে। কেউ যদি তেল মজুত করে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো এলাকায় অবৈধ মজুতদারের খবর পাওয়া গেলে তা র‍্যাবকে জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page