১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি আন্তর্জাতিক ডেস্ক >>> নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারের নামে ইরানে অভিযান চালিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছে ইরান। তবে তাদের দাবি, ইরানি বাহিনী সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাকাই বলেছেন, “পাইলট উদ্ধারের অভিযানটি পুরোপুরি ভুয়া ছিল। এর আড়ালে মূল লক্ষ্য ছিল আমাদের দেশ থেকে ইউরেনিয়াম চুরি করা। কিন্তু তারা সফল হতে পারেনি।”এর আগে ইরান দাবি করেছিল, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের মার্কিন অভিযান তারা প্রতিহত করেছে। কিন্তু ২৪ ঘণ্টা পর নতুন করে অভিযোগ তুলে তেহরান বলছে, ওই অভিযানের উদ্দেশ্য শুধু পাইলট উদ্ধার নয়, বরং ইরানের মাটিতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল।বাকাইয়ের দাবি, মার্কিন বাহিনীর একটি এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান গুলি করে নামানোর পর পাইলট বয়ার–আহমেদ প্রদেশের কোগিলুয়ে এলাকায় আশ্রয় নেন। কিন্তু মার্কিন বাহিনী মধ্য ইরানের একটি এলাকায় নামার চেষ্টা করেছিল, যা পাইলটের অবস্থান থেকে অনেক দূরে। এ কারণেই তেহরানের সন্দেহ, উদ্ধার অভিযানের আড়ালে অন্য কোনও লক্ষ্য ছিল।ইরানের হাতে বর্তমানে প্রায় ৪০০ থেকে ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে আন্তর্জাতিক মহলে ধারণা করা হয়, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য। এই ইউরেনিয়াম নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আসছিল যাতে তারা ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করে। ইরান রাজি না হলে বলপ্রয়োগ করে ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়।এদিকে মার্কিন বাহিনীর ওই অভিযানে বড় ধরনের ঝুঁকি নেওয়া হয়। বিভিন্ন সূত্র বলছে, ইরানে প্রবেশ করে বিধ্বস্ত যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধার করে নিয়ে যেতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের অন্তত একটি, সম্ভবত দুইটি যুদ্ধবিমান ধ্বংস করে ফেলে।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাইলট উদ্ধার অভিযানের সময় ইরানের মরুভূমিতে অস্থায়ী এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। সেখানে অবতরণের পর একটি বা দুইটি মার্কিন বিমান প্রযুক্তিগত ত্রুটি বা বালিতে আটকে পড়ায় আর উড়তে পারেনি। এ সময় ইরানি সেনারা ওই এলাকায় এগিয়ে আসছিল বলে খবর পাওয়া যায়।পরিস্থিতি জটিল হয়ে উঠলে মার্কিন বাহিনী অন্য যুদ্ধবিমান ডেকে এনে সদস্যদের সরিয়ে নেয় এবং ইরান ত্যাগের আগে অকেজো হয়ে পড়া বিমানগুলো ধ্বংস করে দেয়। গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শত্রুপক্ষের হাতে গোপন প্রযুক্তি ও তথ্য চলে যাওয়ার আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়।ইরানের কিছু স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে মরুভূমিতে আধপোড়া বিমান ধ্বংসাবশেষ দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি লকহিড মার্টিনের এমসি–১৩০জে কমান্ডো–২ ধরনের বিশেষ অভিযানে ব্যবহৃত বিমান, যার মূল্য প্রায় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা)।তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রঃ আনন্দবাজার.কম

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page