৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ট্রাম্পের ডেডলাইনের শেষ দিন আজ, ইরানের সঙ্গে কয়েক দেশের সমঝোতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি আন্তর্জাতিক ডেস্ক >>> হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সময়সীমা শেষ হচ্ছে আজ রাতে। তবে এই সময়সীমা ঘনিয়ে আসার আগেই এশিয়ার কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছেছে।সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবার রাত ৮টা বা গ্রিনিচ সময় মধ্যরাতের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরান কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দেবে। কিন্তু এর আগেই কয়েকটি দেশ তেহরানের সঙ্গে আলোচনা করে তাদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে।বিশেষ করে এশিয়ার দেশগুলো এ বিষয়ে বেশি সক্রিয়। কারণ তাদের অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিমান হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজে হামলার হুমকি দেওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ নৌপথটি বৈশ্বিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে চলাচল বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে গেছে।

এরই মধ্যে পাকিস্তান, ভারত ও ফিলিফাইন সহ কয়েকটি এশীয় দেশ ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে, যাতে তাদের কিছু জাহাজ নিরাপদে প্রণালি পার হতে পারে।চীন জানিয়েছে, তাদের কয়েকটি জাহাজ সাম্প্রতিক সময়ে এই পথ ব্যবহার করেছে।ফিলিপাইন সর্বশেষ দেশ হিসেবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লেজারো বলেন, তেহরান ফিলিপাইন পতাকাবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালিতে ‘নিরাপদ, বাধাহীন ও দ্রুত চলাচল’ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।তিনি বলেন, জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিত করতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিপাইন তাদের মোট তেলের প্রায় ৯৮ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে পেট্রোলের দাম দ্বিগুণের বেশি বেড়ে গেলে তারা জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে।পাকিস্তান গত ২৮ মার্চ জানায়, ইরান তাদের ২০টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, এটি ইরানের একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ। তার মতে, সংলাপ ও কূটনীতিই এই সংকটের একমাত্র পথ।ভারতীয় পতাকাবাহী জাহাজের ক্ষেত্রেও একই ধরনের আশ্বাস দিয়েছে তেহরান। ভারতে নিযুক্ত ইরানের দূতাবাস সামাজিক মাধ্যমে জানায়, ‘আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, কূটনৈতিক প্রচেষ্টার ফলেই ভারতীয় ট্যাংকারগুলোর চলাচল সম্ভব হয়েছে।চীন গত সপ্তাহে নিশ্চিত করেছে, সমন্বয়ের মাধ্যমে তাদের তিনটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

মালয়েশিয়া-ও জানিয়েছে, তাদের কিছু ট্যাংকারকে তেহরান প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।তবে এসব সমঝোতার পরিধি কতটা এবং তা কতদিন কার্যকর থাকবে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। শিপিং পরামর্শক প্রতিষ্ঠান ম্যারিক্সের দিমিত্রিস মানিয়াতিস বলেন, এই নিরাপত্তা নিশ্চয়তা সব জাহাজের জন্য প্রযোজ্য কিনা, নাকি নির্দিষ্ট কিছু জাহাজের জন্য—তা এখনো স্পষ্ট নয়।বিশেষজ্ঞদের মতে, যেসব দেশ উপসাগরীয় জ্বালানির ওপর নির্ভরশীল, তারা এখন বুঝতে পারছে যে সরবরাহ পুনরায় শুরু করতে চাইলে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখা ছাড়া তাদের সামনে অন্য পথ নেই। তবে এসব চুক্তি কূটনৈতিক সফলতা হলেও এটি সংকটের স্থায়ী সমাধান নয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা
সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী
সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি
কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন।
সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম

You cannot copy content of this page