আরিফা আক্তার
স্বাধীনতা তুমি
পিতৃহারা জননীর সন্তান,
স্বাধীনতা তুমি
লক্ষ বীরের ত্যাগের অবদান।
স্বাধীনতা তুমি
ভাই হারনো বোনের চিৎকার,
স্বাধীনতা তুমি
পঙ্গু বাবার হুইল চেয়ার।
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ,
স্বাধীনতা তুমি
বীরসেনাদের প্রতিবাদী গর্জণ।
স্বাধীনতা তুমি
অমর হয়ে থাকবে চিরদিন,
স্বাধীনতা তুমি
কোটি বাঙালীকে করেছো স্বাধীন।


মন্তব্য