১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

কমলগঞ্জে জনদুর্ভোগের রাস্তা নিজ উদ্যোগে সংস্কার, দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শায়েক আহমদ,মৌলভীবাজার >>> মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত দীর্ঘদিন অবহেলিত কাঁচা সড়কটি নিজ উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ইট ও বালি ফেলে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়ছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ব্যাহত হয়। একই সঙ্গে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে দুঃসাধ্য। এমনকি মরদেহ বহন করতেও ভোগান্তির শিকার হতে হয় বলে জানান স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, স্বাধীনতার পর থেকে সড়কটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি। আশপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের নজর না থাকায় এটি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে রয়েছে।এ অবস্থায় প্রবাসী আম্বর আলীর অর্থায়নে এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ইট ও বালি দিয়ে সংস্কার কাজ শুরু হলে গ্রামবাসী তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সড়কটি দ্রুত স্থায়ীভাবে পাকা করার দাবি জানান তারা।সংস্কার কাজে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মো. তাজ মিয়া, বারিক মিয়া, আসকর মিয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক শেখ মো. মুজাহিদ মিয়া, আনকার মিয়া, হাফেজ মাওলানা আব্দুছ সালাম, আব্দুল মতিন, দুলাল মিয়া, মাহমুদ মিয়া, করম আলি, মজলু মিয়া ও সাইদুল মিয়াসহ অনেকে। স্থানীয় সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন।এ বিষয়ে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “স্থানীয়দের এই উদ্যোগ প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং সড়কটি পাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”গ্রামবাসীর দাবি, এটি একটি গুরুত্বপূর্ণ জনসড়ক হওয়ায় দ্রুত স্থায়ীভাবে পাকা করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page