১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল ডারউইন টেস্টে অজিদের নাস্তানাবুদ করে বাংলাদেশের রঙিন দিন মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ, লা লিগার ম্যাচ স্থগিত নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক:
সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার
     
             

মাদক রুখতে যুবকদের খেলার মাঠে ফেরাতে হবে- শাহজাহান চৌধুরী এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। (শুক্রবার ২ এপ্রিল) বিকেলে ইউনিয়নের রোসাইংগা ঘোনা ফিরিঙ্গাতলী মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন,বর্তমান সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসন আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো শিক্ষার্থী ও যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। যুবসমাজ মাঠে ফিরলে মাদক থেকে দূরে থাকবে এবং সুস্থ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরির একটি গুরুত্বপূর্ণ পাঠশালা। সমাজের প্রতিটি স্তর থেকে ক্রীড়াচর্চা বিস্তারে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। স্থানীয় পর্যায়ে এমন সুস্থ বিনোদনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।চুনতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ আহমদ।চুনতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমান।সহকারী সেক্রেটারি মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার নাসির উদ্দিন।বিশিষ্ট সমাজসেবক সৈয়দ উদ্দিন ছিদ্দীকি।ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page