৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> আন্তর্জাতিক >> শীর্ষ সংবাদ
  • ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
  • ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আন্তর্জাতিক ডেস্ক।। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ওয়াশিংটনের জন্য একটি বিশাল আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যৌথ সামরিক অভিযানে মার্কিন প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ ব্যয় হচ্ছে।

    সূচনা লগ্নে ব্যয়ের রেকর্ড >>
    অভিযানের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের আনুমানিক ব্যয় ছিল প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার। অংকের হিসেবে যা প্রতি ঘণ্টায় দাঁড়ায় প্রায় ৩২.৫ মিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের প্রস্তাবিত মোট মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১ শতাংশের সমান, যা মাত্র ২৪ ঘণ্টায় ব্যয় হয়েছে।

    যুদ্ধের গতিপ্রকৃতি ও ব্যয় বৃদ্ধি >>
    সংঘাতের শুরুর দিকে খরচের হার ছিল আকাশচুম্বী। পেন্টাগনের দেওয়া তথ্যমতে: প্রথম ৬ দিনে ব্যয়: প্রায় ১,১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) ডলার।

    বর্তমান পরিস্থিতি >> যুদ্ধের সময় বাড়ার সাথে সাথে খরচের ধরনে পরিবর্তন এসেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল হওয়ায় বর্তমানে ব্যয়ের গতি কিছুটা কমেছে।

    বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ >>
    মার্কিন প্রশাসন খরচ কমার দাবি করলেও সামরিক বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, সংঘাত এখনো যে পর্যায়ে আছে তাতে যুক্তরাষ্ট্রের প্রতিদিন গড়ে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ (৩৮৫ মিলিয়ন) ডলার ব্যয় হচ্ছে।

    দীর্ঘমেয়াদী এই যুদ্ধ মার্কিন অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page