১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামের চিকিৎসাসেবায় নানাবিধ সংকট, হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১ এপ্রিল(বুধবার) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় জানায়, শিশুটি এর আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গত মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও কক্সবাজার অঞ্চলের বাসিন্দা ছিল এবং তার বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাকে কুতুবদিয়া থেকে প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পর্যন্ত চট্টগ্রামে আটজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এদিন সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হামের লক্ষণযুক্ত ১১১ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।রোগ বাড়লেই সামনে আসে চিকিৎসা সংকটঃচট্টগ্রামে কোনো সংক্রামক রোগের প্রকোপ বাড়লেই চিকিৎসাসেবার নানা ঘাটতি সামনে আসে বলে সংশ্লিষ্টরা জানান। হামসহ বিভিন্ন রোগ নির্ণয়ের অনেক পরীক্ষাই এখনও ঢাকায় পাঠিয়ে করতে হচ্ছে।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় ২৫০ শয্যার এবং হাটহাজারী উপজেলায় ৫০০ শয্যার দুটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব হাসপাতালের জন্য জমিও বরাদ্দ দেওয়া হয়। তবে বর্তমানে নির্মাণ প্রক্রিয়া স্থগিত রয়েছে। এদিকে নগরীর পতেঙ্গা এলাকায় নতুন একটি হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃহৎ জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা বিবেচনায় উপযুক্ত স্থানে হাসপাতাল নির্মাণ করা গেলে মানুষ উপকৃত হবে। তবে বর্তমানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।সরঞ্জাম ও জনবলের ঘাটতিঃকরোনা, ডেঙ্গু, আগুনে পোড়া বা হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। রোগীরা চিকিৎসাসেবা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়েন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বিভিন্ন উপজেলা সদর হাসপাতালেও চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবলের সংকট রয়েছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা উপকরণ থাকলেও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল জনবল নেই।চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে এক যুগ আগে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও জনবলের পদ সৃজন করা হয়নি। হাসপাতাল পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা নানা পরিকল্পনার কথা বললেও বাস্তবে অগ্রগতি খুবই কম বলে সংশ্লিষ্টরা জানান।আগুনে পোড়া রোগীদের দুর্ভোগঃচট্টগ্রামে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন আগুনে পোড়া রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ শয্যার একটি বার্ন ওয়ার্ড থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। নেই আইসিইউ, অপারেশন সুবিধা কিংবা প্রয়োজনীয় দক্ষ জনবল। ফলে ২০ শতাংশের বেশি দগ্ধ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠাতে হচ্ছে। সম্প্রতি নগরের হালিশহরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হলে তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়। তাদের চিকিৎসার জন্যও ঢাকায় নিতে হয়েছিল।নেই হাম পরীক্ষার ল্যাবওঃচট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর হলেও এখানে এখনও হামের নমুনা পরীক্ষার কোনো ল্যাব নেই। ফলে রোগ শনাক্তের জন্য নমুনা পাঠাতে হয় ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (এনপিএমএল)।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত এক সপ্তাহে চট্টগ্রাম থেকে ৯১টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। হাম, রুবেলা ও জন্মগত রুবেলা সিনড্রোম শনাক্তের ক্ষেত্রে এনপিএমএল দেশেই একমাত্র রেফারেন্স ল্যাব হওয়ায় সারা দেশের নমুনা সেখানেই পরীক্ষা করা হয়। ফলে রিপোর্ট পেতে সময় লাগছে।সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকার বাইরে কোনো ল্যাব না থাকায় চট্টগ্রামসহ সারা দেশের নমুনা পরীক্ষার জন্য ঢাকাতেই পাঠাতে হচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হিসেবে চট্টগ্রামেও একটি আধুনিক ল্যাব স্থাপন জরুরি।চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে হলে বড় শহরগুলোতে উন্নত চিকিৎসা ও রোগ নির্ণয়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। হামের মতো একটি রোগ শনাক্তের জন্যও চট্টগ্রামে ল্যাব না থাকা দুঃখজনক।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হামের নমুনা পরীক্ষার কোনো ল্যাব নেই। তাই উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা ঢাকার এনপিএমএলে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি, তবে স্থানীয়ভাবে একটি ল্যাব স্থাপন জরুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page