২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

সরকারি কর্মকর্তাদের মানতে হবে নতুন ১০ নির্দেশনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> সরকারি সেবার মান উন্নয়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সূচি ও আচরণবিধি জারি করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করা এবং আন্তঃদপ্তর সমন্বয় জোরদার করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হলেও অনেক ক্ষেত্রে এর ব্যত্যয় দেখা যাচ্ছিল। ফলে জনসেবা বিঘ্নিত হওয়ায় বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়, দাপ্তরিক সভা বা কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত সময় কোনোভাবেই ব্যাহত না হয়।একই নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়েও কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা এবং জানালা বা পর্দা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।অফিস ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করার পাশাপাশি করিডোর বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারের মতো যন্ত্রপাতি কাজ শেষে সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।নোটিশে আরও বলা হয়, সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং নিয়মিতভাবে অফিস কক্ষ, করিডোর ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকির জন্য প্রতিটি দপ্তর ও সংস্থায় একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই প্রশাসনের পক্ষ থেকে এ কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page