২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এখন সন্ত্রাসমুক্ত: দেড় লাখ মানুষ জিম্মিদশা থেকে মুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিতর্কিত ও দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে। দীর্ঘদিনের ‘সন্ত্রাসের অভয়ারণ্য’এবং তথাকথিত রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ হিসেবে পরিচিত এই জনপদকে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই অভিযানের ফলে প্রায় দেড় লাখ সাধারণ মানুষ দীর্ঘদিনের ত্রাস ও জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন।জেলা প্রশাসক জানান, বিগত কয়েক দশকে একটি শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল। ২০২১-২২ সালে প্রশাসনের অভিযান পুরোপুরি সফল না হলেও, গত ১৯ জানুয়ারি র‍্যাবের ডিএডি মোতালেব সরকার নিহতের ঘটনা পরিস্থিতি বদলে দেয়।গত ৯ মার্চ র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ প্রায় ৪ হাজার সদস্যের এক বিশাল যৌথ অভিযান চালানো হয়। কোনো প্রকার প্রাণহানি ছাড়াই এলাকাটি সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয় প্রশাসন। বর্তমানে সেখানে র‍্যাব ও পুলিশের দুটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জঙ্গল সলিমপুরকে একটি আধুনিক ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন: আলীনগরসহ দুর্গম এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কাজ এলজিইডির মাধ্যমে দ্রুত শুরু করা হয়েছে।স্থানীয়দের জন্য শিক্ষা, চিকিৎসা ও স্যানিটেশন নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যেই দুটি ডিপ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে।বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাবু গেড়ে অবস্থান করলেও বর্ষার আগেই সেখানে টিনের ঘর ও পর্যাপ্ত টয়লেট সুবিধা নিশ্চিত করা হবে।পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের মনোবল বাড়াতে মিষ্টি ও তরমুজ বিতরণ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন,লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (অধিনায়ক, র‍্যাব-৭)সৈয়দ মাহবুবুল হক (অতিরিক্ত জেলা প্রশাসক)মোহাম্মদ সিরাজুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস)মোহাম্মদ আবদুল মতিন (নির্বাহী প্রকৌশলী, এলজিইডি)ফখরুল ইসলাম (ইউএনও, সীতাকুণ্ড)জেলা প্রশাসকের দৃঢ় প্রত্যয়:চট্টগ্রামের কোথাও কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না। জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে একে একটি আদর্শ ও উন্নত জনপদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page