৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আনোয়ারায় স্বামীর বাড়িতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শশুরবাড়ি থেকে জিন্নাত (২১) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গৃহবধূর স্বজনরা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে ওমর ফারুকের সঙ্গে জিন্নাতের বিয়ে হয়। জিন্নাত বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে দাবি করেছেন জিন্নাতের স্বজনরা।জিন্নাতের খালাতো ভাই আজাদ বলেন, “বিয়ের সময় আমরা স্বর্ণালংকার দিয়েছিলাম। পরে সেগুলো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আজ সকাল ১২টার দিকে আমাদের ফোন করে জানানো হয়, সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই।”এলাকার তরুণ সমাজকর্মী টিপু জানান, প্রায় চার মাস পারিবারিক সমস্যার কারণে জিন্নাত বাবার বাড়িতে ছিলেন। কয়েকদিন আগে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে যান। “শ্বশুরবাড়িতে যাওয়ার তিন দিনের মাথায় এমন ঘটনা ঘটায় আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি,” বলেন তিনি।এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page