৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় এনসিপির নামে অপপ্রচারের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। সাতকানিয়া: ছাত্রদল কর্মী করিমকে জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের ঘটনায় জাকের হোসেন রাব্বি নামে এক ব্যক্তির সাথে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-র নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির সাতকানিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম এই প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ছাত্রদল কর্মী করিম তার ফেসবুক স্ট্যাটাসে জাকের হোসেন রাব্বিকে এনসিপির কর্মী হিসেবে দাবি করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃত সত্য হলো, জাকের হোসেন রাব্বি কখনোই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো স্তরের কার্যক্রম বা পদের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি মূলত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র একটি কমিটির সাথে যুক্ত ছিলেন, যা এনসিপি থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম।নেতৃবৃন্দ আরও বলেন, একটি নির্দিষ্ট মহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সকলকে সঠিক তথ্য যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো বিভ্রান্তিকর পোস্ট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে মো. তহীদুল ইসলাম মাছুম স্পষ্ট করে বলেন, “যদি বর্ণিত ঘটনার কোনো সত্যতা থেকে থাকে, তবে আমরা তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।জাতীয় নাগরিক পার্টি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে এবং যেকোনো মিথ্যা সংবাদের বিরুদ্ধে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page