২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস
আন্তর্জাতিক:
প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু
     
             

রাজীবপুরে সাংবাদিকের গোডাউনে ৭১ বস্তা সরকারি চাল জব্দ, জরিমানা ৫০ হাজার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম,প্রতিনিধি >>> কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালান রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি গোডাউন থেকে মোট ৭১ বস্তা চাল উদ্ধার করা হয়।রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান শাহ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাহমুদ জানান, নির্ভরযোগ্য সূত্রে সরকারি চাল মজুদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং চালের বস্তা পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা চাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় , উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া উপস্থিত ছিলেন।রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটকের খবর দিলে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল জব্দ ও মালিককে জরিমানা করে।তবে অভিযুক্ত সোহেল রানা স্বপ্ন দাবি করেন, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে দেওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে বলে তিনি জানান। তার ভাষ্য অনুযায়ী, জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page