২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বাঁশখালীতে কৃষকের স্বপ্নে বিষ ধানক্ষেত ধ্বংসের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।।।চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এক অসহায় কৃষকের ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল ধ্বংস করার অভিযোগ উঠেছে। উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে মাঠের উঠতি ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা মিজান বাড়ি এলাকার মৃত গোলাম হোছনের ছেলে মাওলানা আবুল কালাম বাড়ির পাশে নিজের জমিতে ধান চাষ করেছিলেন। গত রোববার (২২ মার্চ) দিবাগত রাতে কে বা কারা ওই ক্ষেতে ঘাস পোড়ানোর বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দেয়। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান, সবুজ ধানক্ষেত বিবর্ণ হয়ে গেছে এবং সমস্ত ধান গাছ মারা পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আবুল কালামের দাবি, একই এলাকার মনজুর আহমদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই শত্রুতার জের ধরেই মনজুর রাতের আঁধারে এই কাজ করেছেন। তিনি বলেন, “আমার সারা বছরের কষ্ট আর স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওসমান ও ওমর ফারুক জানান, অভিযুক্ত মনজুর আহমদের বিরুদ্ধে আগেও লোকজনের ফসল নষ্ট করার অভিযোগ রয়েছে। তিনি গ্রাম্য কোনো বিচার-আচার মানেন না। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
গন্ডামারা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আলী হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত পক্ষকে স্থানীয়ভাবে ডাকা হয়েছে। কৃষি ও কৃষকের ক্ষতি করা সমাজের জন্য একটি অশনিসংকেত।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বিষয়টিকে অমানবিক উল্লেখ করে বলেন, ব্যক্তিগত জমি বিরোধ রেষারেষির কারণে ফসলের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ইতিমধ্যে কৃষকের একটি অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।বিষয়টি  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page