২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কান উৎসবে ঐশ্বরিয়ার নতুন অদেখা ছবি ভাইরাল, ফ্যাশনে আজও অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার
আন্তর্জাতিক:
প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু
     
             

একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, চট্টগ্রামে মন্ত্রী মীর হেলাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> মহান স্বাধীনতা দিবসের ভোরে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফৌজদারহাটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তাঁদের স্মরণ করা হয়।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতা দিবসের অঙ্গীকার হওয়া উচিত—বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ ও জনগণকে এগিয়ে নেওয়া।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান এবং সাম্প্রতিক সময়ে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”এদিকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষা করাও বড় চ্যালেঞ্জ। এজন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ—কালুরঘাট বেতার কেন্দ্র, বিপ্লব উদ্যান, বধ্যভূমি ও জিয়া স্মৃতি জাদুঘরসহ গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।মেয়র জানান, বিভিন্ন সংস্থার অধীনে থাকা এসব স্থাপনার কারণে সমন্বয়ের অভাব রয়েছে। তাই কার্যকর সংরক্ষণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page