২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পাবনায় ধর্মকে পুঁজি করে হিন্দু বাড়িতে দুধর্ষ চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনায় ‘বাবা লোকনাথ’ সেজে হিন্দু বাড়িতে দুধর্ষ চুরির ঘটনার এক সপ্তাহ পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।পাবনা শহরের রাধানগর মধ্যপাড়ার মৃত ক্ষিতিশ চন্দ্র নন্দির ছেলে সাধন চন্দ্র নন্দি পাবনা সদর থানায় এক লিখিত এজাহারে অভিযোগ করেন, গত ৩১ মে বেলা ১১টার দিকে দুই ব্যাক্তি নিজেদের বাবা লোকনাথ মন্দিরের লোক পরিচয় দিয়ে মুষ্টির চাল উঠানোর জন্য এসেছেন বলে জানান। এ সময় ঐ দুই ব্যাক্তি তাদেরকে লোকনাথ বাবার ছায়া দাবী করে বাবার চরনামৃত জাতীয় মিষ্টি পানিয় পান করান।এর পর ছেলের চাকুরি দেওয়ার প্রলোভন এবং ধর্মিয় কথাবার্তা বলে তাদের আকৃষ্ট করে। এ ছাড়া প্রচুর ধন সম্পদ এবং বর্তমানে যে সম্পদ আছে তা এক ফু দিলেই দ্বিগুন হবে বলে জানান। এ কথায় তারা আকৃষ্ট হয়ে নগদ ৯১ হাজার টাকা এবং তিন ভরি ৮ আনা স্বর্নের গহনা এনে দেয়। সঙ্গে সঙ্গে ঐ দুই ব্যাক্তি গৃহকর্তা ও গৃহবধুকে সামান্য আড়ালে যেতে বলে। কিছুক্ষণ পরেই কমলা কাপড়ে মোড়ানো ছোট একটি পোটলা ফেরত দেয় এবং তিন দিন পর খুলতে বলে। এর আগে খুললে সবার মৃত্যু হবে বলে জানায়। গত ৩ জুন শুক্রবার সকালে পোটলাটি খুললে তাতে কিছু তারকাটা ও লোহার বস্তু পাওয়া যায়।এ ঘটনার পর সাধন চন্দ্র নন্দি বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত এজাহার দেন। দুধর্ষ চুরির এক সপ্তাহ পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page