১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপেই চাটখিল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।চাটখিল পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও উন্নয়নের দিক থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। তাই আগামী নির্বাচনে একজন দক্ষ, যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও বিভিন্ন মহলে উঠে আসছে।এ প্রেক্ষাপটে আলোচনায় রয়েছেন চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। তিনি পৌরসভার সুন্দরপুর ৩ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন কারিগর বাড়ির মকবুল আহমেদের একমাত্র সন্তান। ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। তিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কাঠামো পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করছেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে চাটখিল পৌরসভার নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হবে। তাদের মতে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ও ক্লিন ইমেজের নেতা মোহাম্মদ মাসুদ রানাকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে তা যেমন দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, তেমনি চাটখিল পৌরসভার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।বর্তমানে তিনি চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।রাজপথের এই সাবেক ছাত্রনেতা অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার মামলা-হামলার শিকার হন এবং কারাবরণ করেন। তৎকালীন সময়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডাকে রাজধানী ঢাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কারাবরণ করেন।দলের নেতাকর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের সময় তিনি নেতাকর্মীদের সুসংগঠিত করে রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী মনে করেন, পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতা যদি আগামীতে চাটখিল পৌরসভার মেয়র নির্বাচিত হন, তাহলে তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং দলের সুনামও বৃদ্ধি পাবে।তবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page