১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় লবণ মিল শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে সমিতির ক্যাশিয়ার মো. শামীম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় এলাকার প্রায় ৪০টি লবণ মিল কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।খবর পেয়ে বেলা ২টার দিকে পটিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার প্রায় ৪০টি কারখানায় লবণ ক্রাশিং (প্রক্রিয়াজাত) কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কারখানাগুলো পুনরায় চালু করতে মালিক, শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে চেষ্টা চালানো হচ্ছে।জানা গেছে, পটিয়ার ইন্দ্রপুল লবণ শিল্প এলাকায় প্রায় ৪০টি লবণ মিল রয়েছে। এসব কারখানায় কাঁচা লবণ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করা হয়। এখানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কল্যাণে একটি সমিতি রয়েছে, যার সদস্যদের কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করে একটি ব্যাংকে জমা রাখা হয়।সমিতির নিয়ম অনুযায়ী প্রতি বছর ২০ রমজানে ওই টাকা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, চলতি বছর কিছু সদস্যকে অল্প কিছু টাকা দেওয়ার পর সমিতির ক্যাশিয়ার মো. শামীম প্রায় তিন কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুজ হক আল্লাই বলেন, শ্রমিক সমিতির ক্যাশিয়ার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ কারণে তারা কাজে যোগ দেয়নি এবং সকাল থেকে কারখানাগুলো বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে মালিক, শ্রমিক ও পুলিশের সঙ্গে বৈঠক চলছে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, শ্রমিকদের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও হওয়ার ঘটনায় শ্রমিকরা কাজে যোগ দেয়নি, যার কারণে কারখানা বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page