৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইরানের মিসাইল হামলায় সখিপুরের সৌদি প্রবাসীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া,সখিপুর প্রতিনিধি >>> সৌদি আরবের আল খারিজ শহরের পাশে আল তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিশাইল হামলায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ওই প্রবাসী উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মোহাম্মদ সুরজত আলীর ছেলে মোশাররফ হোসেন।পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ওই প্রবাসী সৌদি আরবের আল খারিজ শহরের পাশে আল তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন।ইরানের মিসাইল হামলায় সৌদি আরবে তিনি ইন্তেকাল করেছেন। নিহত মোশারফ হোসেনের মৃত্যু সংবাদে পরিবারের সদস্যদের মাঝে ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নিহত প্রবাসী মোশাররফের পিতা সুরজত আলী বলেন, আমার ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করার জন্য। ছেলে প্রতি মাসেই বেতন পেয়ে বিদেশ থেকে টাকা পাঠাতো। সেই টাকা দিয়ে সংসার চালাতাম। আমার ছেলে এভাবে আমাদের রাইখা চইলা গেল আমি কিভাবে ছেলেকে ছাড়া দিনকাল পাড় করবো কিভাবে বেঁচে থাকবো। আল্লাহ যেনো আমার ছেলেকে জান্নাত দান করেন। আমার ছেলের মৃত দেহ বাংলাদেশে পারিবারিকভাবে দাফন সপন্ন করার জন্য মৃত দেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আপনারা সকলেই আমার ছেলের জন্য দোয়া কইরেন।সখিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ ছবুর রেজা বলেন, কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে সৌদি আরবের আল তোয়াইক বলদিয়া কোম্পানিতে কর্মরত প্রবাসী মোশারফ হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসী মোশাররফের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।স্হানীয় গজারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, মিশাইল হামলায় নিহত মোশারফ হোসেন ছেলে হিসেবে খুবই নম্র ভদ্র হাসিখুশি ছিল। দীর্ঘদিন আগে সৌদি আরবে প্রবাস জীবন শুরু করে। প্রবাসী মোশাররফের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।সখিপুর ইউনাইটেড প্রবাসী ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ শফিকুল ইসলাম বলেন, আমরা সখিপুরবাসী একজন প্রবাসী কে হারালাম, একজন রেমিট্যান্স যোদ্ধাকে হারালাম। নিহত মোশারফের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page