১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি >>> “অধিকার. ন্যায় বিচার. কর্ম. সকল নারী ও কন্যার জন্য” (“Rights. Justice. Action. For ALL Women and Girls”) প্রতিপাদ্যের আলোকে গান্ধী আশ্রম ট্রাস্ট এর আয়োজনে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ পালন করা হয়।রবিবার ৮ মার্চ উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট এর প্রধান কার্যালয়ে সংহতি সমাবেশ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল এর সভাপতিত্বে এবং ট্রেনিং অফিসার মোঃ শাহজাহান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব রাহা নব কুমার ।এসময় আন্তর্জাতিক নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইয়ুথ গ্রুপের চেয়ারপার্সন রিংকি আক্তার।গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এর সহকারী পরিচালক মোঃ নূর নবী সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এর নির্বাহী পরিচালক প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন এবং উল্লেখ করেন যে, আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্যের পাশাপাশি বিশ্বব্যাপী এবারের ক্যাম্পেইন থিম হলো: “Give to Gain” (“দেওয়ার মাধ্যমে অর্জন”)। এর মূল বার্তা হলো- সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা। নারীদের শিক্ষা, নেতৃত্ব, চাকরি, ব্যবসা বানিজ্যে সময় ও সুযোগ দিলে সমাজ সামগ্রিকভাবে লাভবান হয়। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলার মোহাম্মাদপুর ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি কামাল মজুমদার, সহ-সভাপতি এবং সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, মোহাম্মাদপুর ইয়ুথ গ্রুপের সভাপতি আমীর হোসেন, পরকোট ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ-সভাপতি আবদুর নূর মানিক, পরকোট ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ মামুন, জয়াগ ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ সভাপতি এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ লোকমান হোসেন, জয়াগ বাজার কমিটির আহবায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী এবং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বুলু আক্তার, জয়াগ ইয়ুথ গ্রুপের সদস্য ও মানবাধিকার কর্মী বর্ষা চক্রবর্ত্তী, সাংবাদিক হান্নান শাকুর, গান্ধী আশ্রম ট্রাস্ট এর হিসাব রক্ষণ কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস, শাখা ম্যানেজার মোঃ আমির হোসেন, মানবাধিকার কর্মী দীপিকা রানী কুন্ডু, মোঃ মাহফুজ মোরশেদ প্রমুখ।অতিথি আলোচকবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন যে, মানব সভ্যতার আধুনিক যুগে বিভিন্ন সংকট নিরসনকল্পে এবং সমস্যা সমাধানে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সেগুলোর বাস্তবায়নের ফলে মানব জাতি যখন সফলতার স্বাদ পাচ্ছে কিন্তু তারপরেও বর্তমান বিশ্বকে ভয়ংকর এক দুঃসংবাদ তাড়া করছে। প্রতিনিয়ত কোনো না কোনো পরিবার, এলাকা বা দেশ সহিংসতার শিকার হচ্ছে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটি দেশ ব্যতিরেকে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, সহিংসতা কমবেশী লেগেই আছে। সামাজিক ক্ষেত্রেও নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে এবং নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বহুমাত্রিক উন্নয়ন প্রচেষ্টা গ্রহণ করার পরেও বাংলাদেশের স্বাধীনতাকে পুরোপুরি অর্থবহ করে তুলতে পারি নাই। বিভিন্ন সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, নীতিহীনতা, নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজ ও ধর্মীয় ভিত্তিতে দুূর্বলের ওপর সবলের অত্যাচার, নির্যাতন, লুটপাট, যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ নানাস্থানে খুনাখুনির ঘটনাও ঘটছে। ফলে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বেঁচে থাকার ক্ষেত্রে দেখা দেয় সংশয়, সন্দেহ, আস্থাহীনতা এবং অবিশ্বাস যা আমাদের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার এবং সামাজিকভাবে নারী-পুরুষ নির্বিশেষে একত্রে বেঁচে থাকার রাস্তায় প্রতিবন্ধকতা এবং অবিশ্বাসের জন্ম দিচ্ছে। বক্তারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনা এবং নারীদের উপর নানারকম বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলোর অবসান চান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীবৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page