২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।মন্ত্রী বলেন, যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটি একটি নিয়মিত বৈঠক এবং অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ অনেক বিষয় নিয়ন্ত্রণে রয়েছে। এটি প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টার ফল।মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, ঈদ পর্যন্ত এবং পরবর্তী সময়েও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে অপরাধকে জিরো টলারেন্সের মধ্যে এনে চট্টগ্রামকে নিরাপদ রাখতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page