১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেল-গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। বন্দরের তথ্য অনুযায়ী, এলএনজি, এলপিজি ও মনোইথিলিন গ্লাইকল (এমইজি) নিয়ে মোট আটটি জাহাজ বর্তমানে বন্দরে নোঙর করেছে বা নোঙরের অপেক্ষায় রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ ইরান যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করায় বাংলাদেশের জলসীমায় পৌঁছাতে কোনো বাধা হয়নি।বন্দর সূত্রে জানা গেছে, কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের দুটি জাহাজ গত মঙ্গলবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজ দুটিতে যথাক্রমে ৬৩ হাজার ৩৮৩ টন এবং ৬৩ হাজার ৭৫ টন এলএনজি রয়েছে।এছাড়া একই বন্দর থেকে আসা ‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ নামের আরও দুটি এলএনজিবাহী জাহাজে রয়েছে যথাক্রমে ৬২ হাজার ৯৮৭ টন ও ৫৭ হাজার ৬৬৫ টন এলএনজি। জাহাজ দুটি সোমবার ও বুধবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। অপরদিকে ‘লেব্রেথাহ’ নামের আরেকটি জাহাজ ৬২ হাজার টন এলএনজি নিয়ে আগামী শনিবার বন্দরে প্রবেশ করবে।অন্যদিকে ওমান থেকে ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘এলপিজি সেভান’ নামের একটি জাহাজ রোববার বন্দরে পৌঁছেছে। এর আগে একই দেশ থেকে ১৯ হাজার ৩১৬ টন এলপিজি নিয়ে ‘জি ইম’ নামের একটি জাহাজ বন্দরে নোঙর করে।এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ টন মনোইথিলিন গ্লাইকল (এমইজি) নিয়ে ‘বে ইয়াসু’ নামের একটি জাহাজ গত বৃহস্পতিবার বন্দরে আসে। শিল্পকারখানায় ব্যবহৃত এই রাসায়নিক পদার্থটি বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফাত জানান, এসব জাহাজ ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করে এসেছে।বন্দর সূত্রে আরও জানা গেছে, ‘এসপিটি থেমিস’ নামের একটি জাহাজ ৩১ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আগামী ১২ মার্চ জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা। এছাড়া ‘হুয়া সুন’ নামের আরেকটি জাহাজ ১৪ হাজার টন কনডেনসেট নিয়ে গত বৃহস্পতিবার বন্দরে পৌঁছেছে। কনডেনসেট থেকে অকটেন, ডিজেল, পেট্রল ও এলপিজি উৎপাদন করা হয়।বন্দর কর্মকর্তা ও জাহাজের স্থানীয় এজেন্টরা জানান, মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল না করার হুঁশিয়ারি দেয়। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে যুদ্ধ শুরুর আগেই প্রণালি অতিক্রম করায় এসব জাহাজ বাংলাদেশের বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ কাতার, কুয়েত, ইরান, ইরাক, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে হরমুজ প্রণালি ব্যবহার করে জাহাজের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি আমদানি করে থাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page