৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> 
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যা্লী বের করা হয়। এর পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমশিনার(ভূমি) শামছুন্নাহার শীলা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানা পারভীন,সখিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী ফারহানা সুলতানা মুন্নী,পারভীন আক্তার,সামিয়া আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা কৃষিকর্মকর্তা নিয়ন্তা বর্মণসহ অন্যান্য কর্মকর্তা সাংবাদিক মোঃ আঃ লতিফ মিয়া, ফরহাদ আলী ও বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেতৃবৃন্দ। বিভিন্ন বক্তা বিশেষ করে উপজেলা সহকারী কমিশনার ভুমি শামছুন্নাহার শীলা বলেন বর্তমানে দিনটি শুধু উদযাপনের নয়,বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন হিসেবেও বিবেচিত হয়। জাতিগত,ভাষাগত,সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার আহ্বানই এই দিনের মূল বার্তা। তিনি আরো বলেন সখিপুরে বাল্যবিবাহ কমানো,ইভটিজিং,নারী নির্যাতন,ও নারী অধিকার সম্পর্কে আমরা কাজ করে যাচ্ছি। তবে আমাদের সচেতন হতে হবে,আমরা যদি সচেতন হই তবে আমাদের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারোরই নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page