১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে। সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই বন্দরকে কেন্দ্র করেই পরিচালিত হয়। ফলে এই প্রতিষ্ঠানের নেতৃত্বকে ঘিরে যে কোনো অনুসন্ধান কেবল প্রশাসনিক বিষয় নয়, বরং তা সরাসরি জাতীয় অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ ও আন্তর্জাতিক আস্থার সঙ্গে সম্পৃক্ত।সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ দাখিল করেছে। অভিযোগের দুটি ভিত্তি সামনে এসেছে—বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাহাজ ক্রয়ে অনিয়ম এবং কর্ণফুলী নদীতে ড্রেজিং–সংক্রান্ত দুর্নীতি। তবে সংশ্লিষ্ট তথ্য ও সময়রেখা বিশ্লেষণে অভিযোগগুলো নিয়ে প্রশ্ন উঠেছে।দুদকের অভিযোগে বলা হয়েছে, বিএসসি-তে জাহাজ ক্রয়ের সময় অনিয়ম হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয় এস এম মনিরুজ্জামান বিএসসি থেকে দায়িত্ব ছাড়ার পর। ফলে যে সময়ে সিদ্ধান্ত হয়েছে, সে সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে দাবি করা হচ্ছে। প্রশাসনিক নীতিমালায় সাধারণত দায়িত্ব যার, জবাবদিহিও তার—এমন নীতির কথাই উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।এদিকে কর্ণফুলী নদীতে ড্রেজিং–সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে, সেটি ২০১৯ সালের ঘটনা বলে জানা গেছে। অথচ এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ২০২৪ সালের জুলাইয়ে। পাঁচ বছর আগের একটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ নৌবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে এস এম মনিরুজ্জামান সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আগে কখনো আর্থিক অনিয়মের অভিযোগ ওঠেনি।২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার সময় জাতীয় অস্থিরতার প্রেক্ষাপটে বন্দর কার্যক্রম কিছুটা ঝুঁকির মুখে ছিল। পরবর্তীতে দ্রুত সমন্বয়ের মাধ্যমে বন্দর কার্যক্রম স্বাভাবিক করা হয় বলে বন্দর সূত্র জানিয়েছে। জাহাজের গড় অপেক্ষার সময়ও কমে আসে।বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়ে। এ সময়ে রাজস্ব আয় দাঁড়ায় ৫ হাজার ২২৭ কোটি ৫৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত হয় ২ হাজার ৯১২ কোটি ৬৯ লাখ টাকা। সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দরের লাভ হয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে সরকারের কোষাগারে ভ্যাট ও কর-বহির্ভূত আয় হিসেবে জমা হয়েছে ১ হাজার ৮০৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি।দায়িত্ব নেওয়ার পর বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ই-বিলিং, অনলাইন পেমেন্ট ও ওয়ানস্টপ সার্ভিস চালুর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের ফলে দীর্ঘদিনের কিছু অনিয়মে বাধা সৃষ্টি হয়েছে।বিশ্লেষকদের মতে, দুর্নীতি দমন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো নিরপেক্ষভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে অতীতে বিভিন্ন মামলার কারণে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও উল্লেখ করা হয়।দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে হলে দুদককে আরও স্বচ্ছ, শক্তিশালী ও প্রমাণভিত্তিক তদন্ত নিশ্চিত করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অভিযোগ তদন্তে সময়রেখা ও দায়িত্বকাল যথাযথভাবে যাচাই করা জরুরি বলেও তারা মনে করেন।বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনৈতিক নিরাপত্তার অন্যতম ভিত্তি চট্টগ্রাম বন্দর। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ তদন্তের ক্ষেত্রে তথ্যনির্ভর ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page